Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. Bypass
  2. Cleaners
  3. Concerts
  4. Editors
  5. Emulators
  6. Engines
  7. Extractors
  8. Retail2Volume
  9. Spoofers
  10. UHD
  11. Unlocks
  12. অর্থনীতি
  13. আন্তর্জাতিক
  14. খেলা
  15. জাতীয়

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

প্রতিবেদক
Admin
July 19, 2026 7:23 am

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। নুহাশ হুমায়ূনের ওয়েব অ্যান্থলজি ‘২ষ’–এর ‘বেসুরা’ পর্ব দিয়ে ওটিটিতে অভিষেকের পর এবার তিনি ফিরছেন নিজের পরিচিত মাধ্যম টেলিভিশনের ধারাবাহিক নাটকে। নতুন এই নাটকের নাম ‘ফিরে আসার গল্প’।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শিমু। Rolex replica সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে। সেখানে জানা যায়, শিমুর চরিত্রের নাম রুকাইয়া। তবে নাটকটির গল্প বা নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে রাজি নন এই অভিনেত্রী।

একসময় একক নাটক ও ধারাবাহিক—দুই মাধ্যমেই নিয়মিত মুখ ছিলেন সুমাইয়া শিমু। ‘ললিতা’, ‘হাউজফুল’ ও ‘এফএনএফ’–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। প্রায় দেড় বছর আগে ‘বেসুরা’ মুক্তির সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ভালো গল্প Rolex replica watches ও মানানসই চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতাতেই এবার তার নতুন যাত্রা ‘ফিরে আসার গল্প’ দিয়ে।

নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এটি একটি পারিবারিক গল্পনির্ভর ধারাবাহিক।  বর্তমানে replica Rolex watches শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী মাসে এর দৃশ্যধারণ শুরু হবে। শুটিং শুরু হলে নাটকটির গল্প, সম্প্রচার এবং অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে। ওটিটিতে সফল প্রত্যাবর্তনের পর এবার টেলিভিশনের ধারাবাহিক নাটকে সুমাইয়া শিমুর ফেরা দর্শকদের জন্য নতুন প্রত্যাশা তৈরি করেছে। দীর্ঘ বিরতির পর তিনি ছোট পর্দায় কতটা নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা: সাত উপজেলার ঐতিহ্য, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে গড়া সম্ভাবনার এক অনন্য জেলা

থেমে থেমে বৃষ্টিতে স্বস্তির ছোঁয়া রাজধানীতে, ভিন্ন রূপে ধরা দিল ডিএমপি সদর দপ্তর এলাকা

তুরাগ নদী ফিরে পাচ্ছে প্রাণ: স্বচ্ছ পানিতে গোসল, জেগেছে নদী রক্ষার নতুন প্রত্যয়

আব্দুল্লাহপুর–মৈনারটেক সড়কের বেহাল দশা, জলাবদ্ধতা ও যানজটে নাকাল জনজীবন

টিসিবির পণ্য কিনতে গিয়ে প্রাণ গেল দুইজনের, দেয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনা

শিশুর হাতে স্মার্টফোন: সুবিধার আড়ালে লুকিয়ে থাকা ভবিষ্যতের

লবণাক্ত পানির আগ্রাসনে কৃষি ধ্বংসের পথে, টেকসই ভেড়িবাঁধ ও ইটের সলিং রাস্তার জোর দাবি এলাকাবাসীর

ফেনী শহর: ঐতিহ্য, শিক্ষা ও সম্ভাবনার সমন্বয়ে এগিয়ে চলা এক প্রাণবন্ত জনপদ

মালিবাগে ন্যাচারাল ভারটেক্সের কার্যক্রমে বাড়ছে আগ্রহ

আখাউড়া রেলস্টেশন ও ব্রাহ্মণবাড়িয়ার সড়ক যোগাযোগে ভোগান্তি