4:02 am, Saturday, 18 July 2026

দৈনিক আমার স্বাধীনতা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি পলাশ দেবনাথের ওপেন হার্ট সার্জারি সফল

  • Reporter Name
  • Update Time : 06:16:33 pm, Wednesday, 15 July 2026
  • 21 Time View

নিজস্ব প্রতিবেদক | আব্দুল্লাহ আল মনির

দৈনিক আমার স্বাধীনতা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি পলাশ দেবনাথ-এর ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৫ জুলাই ভোরে ঢাকার একটি বিশেষায়িত হৃদরোগ হাসপাতালে তাঁর এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনও বিশ্রামে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগজনিত জটিলতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা, ওষুধ সেবন এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা হলে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কৃতী সন্তান পলাশ দেবনাথ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। তিনি একজন নির্ভীক, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সাংবাদিক হিসেবে সাতক্ষীরাসহ বৃহত্তর অঞ্চলে সুনাম অর্জন করেছেন। সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য দাবির বিষয়গুলো নির্ভয়ে সংবাদে তুলে ধরে তিনি পাঠকসমাজ ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। সত্য প্রকাশে তাঁর আপসহীন মনোভাব এবং পেশাগত দায়িত্ববোধ তাঁকে একজন সম্মানিত সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সুস্থতা কামনা করে বার্তা প্রকাশ করেছেন।

দৈনিক আমার স্বাধীনতা পরিবারের পক্ষ থেকে প্রিয় সহকর্মী পলাশ দেবনাথ-এর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করা হচ্ছে। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সত্য, ন্যায় ও মানুষের অধিকারের পক্ষে কলম হাতে নিয়ে সাংবাদিকতার দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের।

প্রতিবেদন:
আব্দুল্লাহ আল মনির
নিজস্ব প্রতিবেদক
দৈনিক আমার স্বাধীনতা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দৈনিক আমার স্বাধীনতা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি পলাশ দেবনাথের ওপেন হার্ট সার্জারি সফল

Update Time : 06:16:33 pm, Wednesday, 15 July 2026