4:03 am, Saturday, 18 July 2026

নূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক হাবিবুর রহমান লিটনের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন সমাজসেবক মোঃ হাবিবুর রহমান লিটন। গতকাল পহেলা জানুয়ারি ২০২৬ নূরনগর নবীণ সংঘ ক্লাব চত্বরে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে উক্ত ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। অন্যদিকে তার এই মানবিক উদ্যোগে ইউনিয়নবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা গেছে।
দীর্ঘদিন ধরে নূরনগর ইউনিয়নে জরুরি রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাব ছিল। বিশেষ করে রাতে কিংবা হঠাৎ অসুস্থতার সময় রোগীকে উপজেলা বা জেলা সদর হাসপাতালে নেওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। সেই সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবাটি চালু করেন লিটন।
জানা গেছে, এই অ্যাম্বুলেন্স সেবা নূরনগর ইউনিয়নের গরিব, অসহায় এবং সব শ্রেণীর মানুষের জন্য, সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হবে। ২৪ ঘণ্টা এই সেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা।
এ বিষয়ে সমাজসেবক মোঃ হাবিবুর রহমান লিটন বলেন,
“মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। নূরনগর ইউনিয়নের কেউ যেন শুধু পরিবহনের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এই অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নেওয়া।”
স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ নূরনগর ইউনিয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। তারা বলেন, জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পাওয়া অনেক বড় সহায়তা, যা বহু মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে।
এলাকাবাসী সমাজসেবক লিটনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও তিনি এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন,এটাই তাদের প্রত্যাশা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝরনা, হাবিবুর রহমান লিটনের শ্রদ্ধেয় পিতা সমাজসেবক মাস্টার এস এম শামসুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডি এম মইনুদ্দীন লাভলু, ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু, সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, মহাদেব চন্দ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা তাঁতি দলের সাবেক সহ-সভাপতি ইউনিয়ন সার্চ কমিটির সদস্য জি এম আবু ইউসুফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক হাবিবুর রহমান লিটনের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

Update Time : 01:42:04 pm, Thursday, 1 January 2026