স্বপ্নের পথে রামু: ঢাকা–কক্সবাজার রেললাইন বদলে দিচ্ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন অধ্যায়ক ক্সবাজার
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইলফলক হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা–কক্সবাজার রেললাইন। দেশের সর্ববৃহৎ পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি রেল সংযোগ প্রতিষ্ঠিত হওয়ায় রামু উপজেলাসহ সমগ্র অঞ্চলে উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
রামু উপজেলার মধ্য দিয়ে বিস্তৃত এই রেললাইন শুধু একটি যোগাযোগ অবকাঠামো নয়; এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব প্রতিফলন। রেল যোগাযোগ সহজ হওয়ায় পর্যটন, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন (বোনাই) বলেন, “ঢাকা–কক্সবাজার রেললাইন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। এই রেলপথ চালুর ফলে যাতায়াত যেমন সহজ হয়েছে, তেমনি আমাদের এলাকার অর্থনীতি ও পর্যটন খাতেও নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।”
রেললাইনকে ঘিরে ইতোমধ্যে রামুতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সম্ভাবনা নিয়ে আশাবাদী স্থানীয়রা। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে এই রেলপথকে কেন্দ্র করে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে, যা পুরো কক্সবাজার অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক রেল যোগাযোগ দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। ঢাকা–কক্সবাজার রেললাইন চালুর মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জাতীয় অর্থনীতিতেও এর সুফল প্রতিফলিত হবে।
ছবিতে: রামু উপজেলার ঢাকা–কক্সবাজার রেললাইনের পাশে স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন (বোনাই)।
















